Monday, 15 April 2013

Rannaghor by Suvra Sasmal


গ্রীষ্মকালের ঠাণ্ডা
শুভ্রা শাসমল (সাহা)


তরমুজের ঠান্ডা
উপকরণ:
তরমুজ কুচি ৪ কাপ, বরফ কুচি হাফ কাপ, চিনি হাফ কাপ।
প্রণালি:
তরমুজ কুচি ও চিনি একসঙ্গে মিশিয়ে ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। পরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। ইচ্ছা করলে জাফরান ও গোলাপজল মেশানো যায়।


কাঁচা আমের লাচ্ছি
উপকরণ:
আম ১ কাপ, কমলার রস হাফ কাপ, চিনি কোয়ার্টার কাপ, টক দই ২ টেবিল চামচ, বরফ কুচি কয়েক টুকরো, গোলাপ ফুলের পাপড়ী ৪/৫ টা, মধু ২ চামচ।
প্রণালী:
কাঁচা আম ছিলে পরিস্কার করে ধুয়ে কিউব করে কেটে নিতে হবে। এই আমের কিউব গুলোকে ব্লেন্ডারে অল্প জল দিয়ে কিছুক্ষন ব্লেন্ড করুন। এবার বরফ কুচি, চিনি, টক দই, কমলার রস ও মধু মিশিয়ে আরো কিছুক্ষন ব্লেন্ড করুন। গ্লাসে এই ব্লেন্ড টা ঢেলে নিয়ে কিছুটা গোলাপের পাপড়ী ছিটিয়ে পরিবেশন করুন।


দই ইলিশ
শুভ্রা শাসমল (সাহা)


উপকরণ :
ইলিশ- ১টা, সোয়াবিন তেল- হাফ কাপ, পেঁয়াজ বাটা- হাফ কাপ, পেঁয়াজ কুচি- হাফ কাপ, হলুদ বাটা- ২ চা চামচ, মরিচ বাটা- ২ চা চামচ, ধনে বাটা- ২ চা চামচ, ভাজা মসলা- হাফ চা চামচ, আদার পাউডার- হাফ চা চামচ, লবণ- পরিমাণ মত।
 
প্রণালী :
ইলিশ মাছের বড় টুকরো করে কেটে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে সব মসলা ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। অল্প জল দিয়ে মাছের টুকরোগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ১ কাপ জল ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। তারপর দই দিয়ে প্রায় ৩০ মিনিট মৃদু আঁচে রান্না করতে হবে। মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। টক দই হলে সামান্য চিনি দিয়ে দিন। মৃদু আঁচে রেখে ভুনা করে উনুন থেকে নামান ও পরিবেশন করুন।


Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment:

  1. ইলিশ মাছে পেঁয়াজ ? ভালো লাগে না।

    ReplyDelete